1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

ফকিরহাটে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ফকিরহাট শাখার উদ্যোগে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তা, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মল্লিক আব্দুস সাত্তার, শিক্ষক, শেখ সুমন হোসেন, শ্যামল চন্দ্র মন্ডল, সবুজ দাস, সরদার কামাল হোসেন, দুলাল গোলদার, শেখ মনিরুজ্জামান, বিএনপি নেতা মো; আলমগীর হোসেন, কাজী শাহেনশাহ মিথুনসহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তারা বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে দেশে একটি মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।