1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

যশোরে যানজট ও দখলমুক্ত ফুটপাতের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরে যানজট নিরসন,দখলমুক্ত ফুটপাত নিশ্চিতকরণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ। শুক্রবার সকাল ১১টায় সংগঠনটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যশোর শহরে প্রতিদিনই যানজট ভয়াবহ আকার ধারণ করছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন অমান্যই এই যানজটের প্রধান কারণ। অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) যশোর জেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান, সদস্য সচিব মো.সাকিব রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম ও বি.এম. সাগর হোসাইন, যুগ্ম সদস্য সচিব রিয়াদ হোসেন,এম.এম. রাফিকুল হাসান, মনিরামপুর উপজেলা সদস্য সচিব জোবায়ের নাইমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।