1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

তালায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : তালায় আশা খাতুন (১৬) নামের এক কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গৃহবধূর মরদেহ ফেলে রেখে তাঁর স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত আশা উপজেলার জাতপুর গ্রামের রিয়াদ খাঁর স্ত্রী। রিয়াদ ওই গ্রামের আইয়ুব আলী খাঁর ছেলে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর একটার দিকে আশা খাতুনকে অচেতন অবস্থায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তাঁর স্বামী রিয়াদ খাঁ। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আশাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মৃত ঘোষণা করার পরপরই রিয়াদ হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিশোরী গৃহবধূর এই মৃত্যু স্বাভাবিক নয়। ঘটনার পর থেকে স্বামীর নিখোঁজ থাকার বিষয়টি সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও প্রাথমিক তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।