1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

ফুলতলায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ২

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : থানা পুলিশ ৪০ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করে। এরা হলো ফুলতলার দামোদর ঋষিপাড়া সড়কের মোঃ শহিদুল্লাহ ওরফে শহিদ ড্রাইভারের পুত্র রাজ আহম্মেদ (৪৮) এবং দামোদর শীতপাশা ডাঙ্গা এলাকার সাইফার গাজীর পুত্র ড্রাইভার মোঃ টিটু গাজী (৪৭)। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

থানার এসআই মোঃ শফিউজ্জামান বলেন, শুক্রবার বিকালে মাদক কারবারী রাজুর বাড়িতে অভিযান চালান হয়। এ সময় রাজুকে ৩০ পিচ ইয়াবা এবং ড্রাইভার টিটু গাজীকে ১০ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, হেলাল হত্যা মামলার চার্জসীট ভুক্ত আসামী রাজু ও সিএনজি চালক টিটু গাজী দীর্ঘদিন ধরে ঋষিপাড়া সড়ক ও ফুলতলা বাসষ্টান্ড এলাকায় গাঁজা ও ইয়াবা খুরচা ও পাইকারী বিক্রি করে আসছিল। এলাকার প্রভাবশালী মহল ও বিভিন্ন দপ্তরে যোগাযোগ রক্ষা করে চলায় তারা ছিল অধরা। এ ব্যাপারে এসআই শফিউজ্জামান বাদি হয়ে ফুলতলা থানায় মামলা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।