1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

ডুমুরিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার ১১জানুয়ারী সকাল সাড়ে ১২টায় ডুমুরিয়া‌ সহকারী কমিশনার ভূমি অফিসের‌ সামনে‌‌ এলাকার হতদরিদ্র দুস্থ অসহায় বাস্তহীন মানুষের ‌শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে ডুমুরিয়া এলাকায় বসবাসকারী গৃহহীন পথশিশু ও হতদরিদ্র মানুষদের গায়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন। প্রচণ্ড শীতের মধ্যে কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এই শীতে কম্বলটি তাদের খুব উপকারে আসবে। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস বলেন, বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র যেন প্রকৃত শীতার্ত ও অসহায় মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।

তিনি আরো বলেন, চাহিদার তুলনায় সরকারি বরাদ্দের পরিমাণ কিছুটা কম হলেও পর্যায়ক্রমে সকল শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন ‌বিএনপি‌‌ নেতা‌ সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,‌ ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের বড়বাবু মোহাম্মদ নাসিম উদ্দিন, ভূমি অফিসের নাজির কাম কম্পিউটার কিরণমালা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।