1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এ সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে এএসএসইটি প্রজেক্ট এর আওতায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সমন্বয়ে “কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকালে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (উপসচিব) মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা শিক্ষা অফিসার এম এম ছায়েদুর রহমান।
সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান গৌতম কুমার ধর। আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ মাইনুল আহসান, চিফ ইন্সট্রাক্টর (ইলেকট্রনিক্স) পলি রানী দাস এবং চিফ ইন্সট্রাক্টর (এনভায়রনমেন্ট) মোঃ সাইফুল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কারিগরি শিক্ষার প্রচার ও প্রসারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানোর পাশাপাশি এ সময় কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বক্তারা । সেমিনারের শেষে অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তাঁর বক্তব্য প্রদান করেন এবং সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।