1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ইরানের পক্ষ নিয়ে কঠোর অবস্থানে সৌদি আরব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। রিয়াদ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না।
বুধবার (১৪ জানুয়ারি) সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে ডেইলি সাবাহ এ খবর প্রকাশ করেছে।
সূত্রগুলোর মতে, যুক্তরাষ্ট্র ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অভিযানের প্রতিক্রিয়ায় সামরিক পদক্ষেপ নিতে পারে এমন সতর্কতা দেওয়ার পরই সৌদি আরব এই বার্তা ইরানকে পৌঁছে দেয়।
এদিকে ইরানও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। তেহরান বলেছে, তাদের বিরুদ্ধে নতুন কোনো হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌসম্পদের ওপর পাল্টা আঘাত হানবে।
সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সৌদি আরব সরাসরি ইরানকে জানিয়ে দিয়েছে যে তারা কোনো সামরিক অভিযানের অংশ হবে না। একই সঙ্গে সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে কোনো ধরনের হামলা চালানোর অনুমতিও দেওয়া হবে না।
সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র নিশ্চিত করেছে যে, এই বার্তা আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। এ কারণে সৌদি আরবের অবস্থানকে আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে ইরান ও সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এই অবস্থান নেওয়া হয়েছে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত এড়ানোর একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।