1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফের নারী ও পুরুষ ফুটসাল। গত বুধবার পুরুষ বিভাগে বাংলাদেশ ভারতের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও ৪-৪ গোলে ড্র করেছিল। আজ (বৃহস্পতিবার) নারী বিভাগে ভারতকে ৩- ১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের জয়ের অন্যতম কারিগর অধিনায়ক সাবিনা খাতুন। তার জোড়া গোলে বাংলাদেশ প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। দুটি গোলের যোগানদাতাই ছিলেন কৃষ্ণা রাণী সরকার। ফুটসালে আক্রমণ ও রক্ষণ একসঙ্গে সামলাতে হয়। সাবিনা গোলের পাশাপাশি রক্ষণও সামলেছেন। ধারাভাষ্যকার ম্যাচের ধারাভাষ্যের চেয়ে সাবিনার ক্যারিয়ার ও ফুটবলার হিসেবে গুণাগুণের বেশি বিবরণ দিয়েছেন।
দ্বিতীয়ার্ধে ভারত খেলায় ফেরার সর্বাত্মক চেষ্টা করেছে। কয়েকটি ভালো সেভ দিয়েছেন গোলরক্ষক ঝিলিক। ভারত গোল করে খেলায় ফিরতে না পারলেও বাংলাদেশ আরেকটি গোল করে। সুমাইয়া মাতসুসিমা কাউন্টার অ্যাটাক থেকে গোল করে লিড ৩-০ করেন। ভারত কয়েক মিনিট পর এক গোল করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয়। ২০১৮ সালে এই থাইল্যান্ডেই এশিয়ান ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ নারী দল। সাত বছর পর আবার আন্তর্জাতিক ফুটসালে খেলার সুযোগ পেল।
সাবিনা, কৃষ্ণা, মাসুরা ও সুমাইয়াকে জাতীয় দলে ডাকেন নাই ব্রিটিশ কোচ পিটার বাটলার। স্ট্যান্ডার্ড ফুটবলে খেলার সুযোগ না পেয়ে তারা বাধ্য হয়ে ফুটসাল খেলছেন। ফুটসালেও তারা যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ দিলেন। সুমাইয়া ও সাবিনার দেশের বাইরে ফুটসাল লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশ-ভারতের লড়াই ক্রীড়াঙ্গনে সব সময় উত্তেজনার। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজ ইস্যুর পর বাংলাদেশ ভারতে গিয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলবে না বলে অবস্থান নিয়েছে। এমন মুহূর্তে থাইল্যান্ডে বাংলাদেশ নারী ও পুরুষ ফুটসাল দল ভারতের বিপক্ষে টানা দু’দিন দুই ম্যাচ খেলল। দুটি ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।