1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

কালিয়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে
কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে কালিয়া উপজেলা সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় কালিয়া উপজেলার তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “কালিয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক সমাজ গঠনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য।”
তিনি সাংবাদিকদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কলমের শক্তিতেই অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে।” আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে কালিয়া উপজেলায় সাংবাদিকদের জন্য একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রেসক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা উপজেলার উন্নয়ন সমস্যা, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা, পেশাগত চ্যালেঞ্জ এবং বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।