1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

উজিরপুর উপজেলা শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে
 বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এই ধর্মীয় আয়োজন জনসমুদ্রে পরিণত হয়।
গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে উজিরপুর মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎ সরদার কমরেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইউসুফ, উপজেলা বিএনপির সদস্য ইমরান সরদার, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হান্নান হাওলাদার, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ বাবু, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাফাউল সরদার সম্রাট এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান মিঠু।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনির হোসেন। এছাড়াও উজিরপুর উপজেলা শ্রমিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ নারী-পুরুষ মিলিয়ে হাজারো ধর্মপ্রাণ মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দীর্ঘক্ষণ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, গুম, খুন ও মামলা-হয়রানির শিকার হয়েছেন। অনেক নেতাকর্মী ক্রসফায়ার ও নির্যাতনের ভয়ে নিজ জন্মভূমি ছেড়ে বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে বলেও বক্তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, এই শোককে শক্তিতে রূপান্তর করে শ্রমিক দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও সুসংহত করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর আহ্বান জানান তারা।
শেষে উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উজিরপুর উপজেলা শ্রমিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা পালন করবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।