1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

তালায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হলেন সুপার আব্দুর রাজ্জাক

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে
মোঃ খলিলুর রহমান, পাটকেলঘাটা : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রাজ্জাক।
গত ১০ জানুয়ারি উপজেলা যাচাই-বাছাই কমিটি তাঁকে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করে।
আব্দুর রাজ্জাক বর্তমানে উপজেলার কাশিয়ডাঙা দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত আছেন। তিনি উপজেলার খলিষখালী এলাকার বাসিন্দা। শিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
আব্দুর রাজ্জাক জানান, “এই স্বীকৃতি আমার একার নয়। এটি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই সম্মান আমাকে ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে আরও দায়িত্বশীল ও নিবেদিত হয়ে কাজ করার প্রেরণা জোগাবে।”
তিনি এই স্বীকৃতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।