1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মোল্লাহাটে সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে ভোটের গাড়ির প্রচারণা

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ আসন্ন সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে বাগেরহাট-১ আসনের মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারের পক্ষ থেকে ভোটের গাড়ির মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় ওই ভোটের গাড়ির বড় পর্দায় ভোটের গুরুত্ব ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও প্রদর্শন করা হয়।

ভিডিও প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ এবং গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়। স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারণা কার্যক্রমে অংশ নেন এবং প্রদর্শিত ভিডিও মনোযোগ সহকারে উপভোগ করেন।
ভোটের গুরুত্ব ও গণভোটের বিষয়ে ধারণা ছড়িয়ে দিতে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে একই দিনে মোল্লাহাট উপজেলার গাংনী, গাওলা ও কোদালিয়া ইউনিয়নে এই ভোটের গাড়ির প্রচারণা প্রদর্শিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এনায়েত হোসেন, সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি গণ, গ্রামপুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।