1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

ফুলতলায় ১০ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ পূর্বক ধর্ষণ

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলার দামোদর হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী (১৫) কে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে ওই শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। এ ব্যাপারে অভয়নগর গোপিনাথপুর গ্রামের আব্বাস শেখের পুত্র হেদায়েত শেখ (২২) কে আসামী করে ভিকটিমের মাতা ইসরাত জাহান ফুলতলা থানায় মামলা (নং-৬) করেন।

থানায় দায়েরকৃত এজাহারে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পথেরবাজার রেলগেট এলাকা থেকে ওই শিক্ষার্থীকে হেদায়েত শেখ অপহরণ করে খুলনার ডাক বাংলা মোডের একটি ভবনে দ্বিতলায় নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে রাতভোর ধর্ষণ করে। পরদিন ভোর বেলায় শিরোমনি টেম্পু স্টান্ডে ওই শিক্ষার্থীকে ফেলে রেখে ধর্ষণকারী পালিয়ে যায়। পরে বাড়ি ফিরে এসে পরিবারকে বিষয়টি জানালে তার মাতা ইসরাত জাহান বাদি হয়ে ফুলতলা থানায় হেদায়েত শেখকে আসামী করে থানায় মামলা করেন। তবে পুলিশ ধর্ষণকারীকে গ্রেফতার করতে পারেনি। এদিকে শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টারে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।