1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
খোকসা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী অনুষ্ঠিত ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা

বৈশ্বিক ইন্টারনেট থেকে স্থায়ী বিচ্ছিন্নতার প্রস্তুতি নিচ্ছে ইরান

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইরান বৈশ্বিক ইন্টারনেট থেকে নিজেদের স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে এমন রিপোর্ট পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র দ্য গার্ডিয়ান এর সূত্রমতে ইরানের সরকারি মুখপাত্ররা ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৬ সালের পর সীমাহীন ইন্টারনেটের প্রবেশাধিকার ফেরানো হবে না।বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, চলমান দেশব্যাপী যোগাযোগ বিচ্ছিন্নতা ব্যবহার করে সরকার দীর্ঘমেয়াদি ডিজিটাল বিচ্ছিন্নতা আরোপ করতে পারে।
ইন্টারনেট স্বাধীনতা সংস্থা ফিল্টারওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সাধারণ সেন্সরের পরিবর্তে একটি সিল করা জাতীয় ইন্টারনেট বা ইনট্রানেট চালু করতে চাইছে। এতে শুধুমাত্র সরকারি অনুমোদন বা নিরাপত্তা যাচাই পাওয়া ব্যক্তিরাই পূর্ণ ইন্টারনেট ব্যবহার করতে পারবে। সাধারণ নাগরিকদের জন্য থাকছে কেবল সরকার নিয়ন্ত্রিত, বাইরের বিশ্বের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ভার্চুয়াল নেটওয়ার্ক।
ইরানের সাম্প্রতিক মাসব্যাপী বিক্ষোভ দমন করতে দেশজুড়ে ব্যাপক যোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখেছে। ফোন ও ইন্টারনেট সেবা প্রায় পুরো দেশেই স্থগিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভের দায় চাপাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর। তিনি দাবি করেছেন, তারা সহিংসতা ছড়িয়ে দিচ্ছে এবং প্রতিবাদকারীদের সমর্থন করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিবাদকারীদের সমর্থন প্রকাশ করেছেন, যা পরিস্থিতি আরও উত্তেজিত করেছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই যোগাযোগ বিচ্ছিন্নতা দমন অভিযানের প্রকৃত সত্য লুকিয়ে রাখছে। মার্কিন ভিত্তিক সংস্থা এইচআরএএনএর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, মূলত প্রতিবাদকারীরা। তবে দেশ ত্যাগ করা ইরানিরা বলছেন, প্রকৃত নিহতের সংখ্যা অনেক বেশি হতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।