1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খোকসা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী অনুষ্ঠিত ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা

যশোরে নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি যশোরে শুরু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) যশোর পিটিআইয়ের অডিটোরিয়ামে শুরু হওয়া এ প্রশিক্ষণে যশোর ও নড়াইল জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছে।
এই প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও করণীয়, নির্বাচন সংশ্লিষ্ট আইন ও নীতিমালা, রিপোর্টিং কৌশল এবং সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
প্রশিক্ষণের প্রথম দিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত নিবন্ধন ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মেইল এর নির্বাহী সম্পাদক হারুন জামিল অংশগ্রহণকারী সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও প্রশিক্ষণের দিকনির্দেশনা দেন।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অধিবেশনে নির্বাচনের অংশীজন হিসেবে রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এদিন ‘গণভোট–২০২৬: দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক অধিবেশনে নির্বাচনের গুরুত্ব ও ভোটাধিকার বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি নির্বাচনী আইন লঙ্ঘন, অনিয়ম ও অপরাধ, গণপ্রতিনিধিত্ব আদেশ–১৯৭২ এবং এর সংস্কার প্রসঙ্গে আলোচনা হয়।
আরেকটি অধিবেশনে নির্বাচনী ব্যবস্থাপনায় দায়িত্ব ও কর্তব্য এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করেন হারুন জামিল।
প্রথম দিনের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রেসক্লাব যশোদের সভাপতি জাহিদ হাসান টুকুন। সার্বিক পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।
এছাড়া প্রশিক্ষণে অংশ নেন পিআইবির প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।