1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

উজিরপুরে ইতিহাসের সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন হবে: ইউএনও সুজা

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে
 বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি ভোটকেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আলী সুজা।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে ইউএনও আলী সুজা বলেন,
“আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে, স্বতঃস্ফূর্তভাবে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আচরণবিধি লঙ্ঘন রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটকেন্দ্রগুলোর সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে এবং যেকোনো ঝুঁকি মোকাবিলায় দিন-রাত মাঠে রয়েছে প্রশাসন।
দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা ব্যক্ত করেছেন উজিরপুরের সাধারণ ভোটাররা। তারা মানবিক, দক্ষ ও দায়িত্বশীল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ আলী সুজার প্রতি আস্থা প্রকাশ করে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তাঁর সুদৃষ্টি কামনা করেছেন।
উজিরপুর উপজেলায় এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ১৮৫ জন, মহিলা ভোটার ১ লাখ ১৬ হাজার ২৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন। উপজেলায় মোট ৮৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
ইউএনও মোঃ আলী সুজা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিটি ভোটকেন্দ্রের সার্বিক খোঁজখবর নিতে নিয়মিত পরিদর্শন চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের এমন তৎপরতায় উজিরপুরে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও ইতিহাসের সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।