1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

কালিগঞ্জে ১ প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর,নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে
শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ : জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে গৃহকর্ত্রী চিকিৎসায় খুলনাতে অবস্থানের সুযোগকে কাজে লাগিয়ে শাহিনুর নামে ১ বাহারাইন প্রবাসীর বাড়িতে গভীর রাতে আরিফ বাহিনীর দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর, গুঁড়িয়ে দেওয়াসহ নগদ ১ লক্ষ টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ এর ফোন পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাজিব এবং থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের জিজ্ঞাসায় আরিফ বাহিনী প্রধান আরিফ এ হামলা ভাঙচুরের দায় স্বীকার করলেও লুটপাটের  বিষয়টি অস্বীকার করে। তিনি জানান আমার জমি নিয়ে আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় এ হামলা চালানো হয়েছে। ডাকাতির ঘটনার খবর শুনে সোমবার বেলা ১১ টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গেলে মুড়াগাছা গ্রামের ভুক্তভোগী আবুল হোসেন গাজী, তার স্ত্রী ফেরদৌসী বেগম, কন্যা হালিমা খাতুন ও নাতনি এসএসসি পরীক্ষার্থী রাবেয়া পারভীন সহ গ্রামের একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান মুড়াগাছা মৌজার আর, এস ৩৪৪ নং খতিয়ানের ২৬৪১ নং দাগের ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন রশিদ চৌকিদার গংয়ের সঙ্গে মামলা মোকদ্দমা চলে আসছে। এরমধ্যে আবুল হোসেন গাজী তার কন্যাকে ৮ শতক জমি দানপত্র মূলে হেবা দলিল করে দেয়। উক্ত জমিতে কন্যা হালিমা খাতুন বাহারাইন প্রবাসী স্বামী শাহিনুর রহমান ও পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছে। গত রবিবার প্রবাসী শাহিনুরের স্ত্রী হালিমা খাতুন চিকিৎসার জন্য খুলনায় অবস্থানের সুযোগকে কাজে লাগিয়ে পূর্ব পরিকল্পিতভাবে মুড়াগাছা গ্রামের রশিদ চৌকিদারের পুত্র আরিফুল, আকবর ,শফিকুল, রফিকুল, সাইফুলের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাড়িতে থাকা তার কন্যা এবং তার মাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাকা বাড়িঘর ভাঙচুর ও মালামাল পুকুরে ফেলে দেয় এবং ঘরে থাকা ৬ ভরি স্বর্ণ এবং নগদ ১ লক্ষ টাকা লুট করে নিয়ে হলে যায় বলে জানান। বিষয়টি জানতে পেরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রী হালিমা বেগম অবস্থা বেগতিক দেখে ওই রাতেই পুলিশী সেবা ৯৯৯ ফোন দেয়। উক্ত ফোনে পুলিশ ঘটনাস্থলে গেলেও আরিফ বাহিনীর কাউকে পাওয়া যায়নি। রাতের হামলা ভাঙচুরের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।