1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পরীক্ষার্থীদের নিয়ে মহানগর ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী জ্বালানি সংকট : নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ভোমরা স্থলবন্দরে হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী অসাধু ব্যবসায়ীদের তেল মজুদে পাম্পে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে: জ্বালানিমন্ত্রী এবার বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

চীনে ইতিহাসে সবচেয়ে কম জন্মহারের রেকর্ড

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে চীনের জন্মহার। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত বছর চীনে জন্মহার ছিল প্রতি এক হাজারে মাত্র ৫.৬ জন, যা ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর সর্বনিম্ন।
সরকারি হিসাবে, ২০২৪ সালে চীনে নবজাতকের সংখ্যা কমে দাঁড়িয়েছে সাত দশমিক নয় মিলিয়নে। আগের বছরের তুলনায় জন্ম কমেছে প্রায় এক দশমিক ছয় মিলিয়ন, যা ২০২০ সালের পর সবচেয়ে বড় পতন বলে জানিয়েছে বার্তা সংস্থা ব্লুমবার্গ।
এই ধারাবাহিক পতনের ফলে গত বছর চীনের মোট জনসংখ্যা কমেছে প্রায় তিন দশমিক চার মিলিয়ন। টানা চার বছর ধরে দেশটির জনসংখ্যা হ্রাস পাচ্ছে। নগদ প্রণোদনা, বাড়তি পিতামাতার ছুটি ও বিভিন্ন সুবিধা দিয়ে সন্তানবান্ধব সমাজ গড়ে তোলার চেষ্টা করলেও কাঙ্ক্ষিত ফল মিলছে না বেইজিংয়ের।
একই সঙ্গে বিয়ের সংখ্যাও নেমে এসেছে চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। ২০২৪ সালে চীনে মাত্র ছয় দশমিক এক মিলিয়ন দম্পতি বিয়ে নিবন্ধন করেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ২০% কম। এ সময় বিবাহবিচ্ছেদের হারও সামান্য বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সন্তান ধারণের উপযুক্ত বয়সী নারীর সংখ্যা কমে যাওয়া, পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক চাপে তরুণদের বিয়ে ও সন্তান নেওয়ার সিদ্ধান্ত পিছিয়ে দেওয়াই এই পরিস্থিতির মূল কারণ। ২০২৪ সালে চীনের জনসংখ্যা ছিল প্রায় ১.৪ বিলিয়ন, যা ২০২১ সালের পর টানা তৃতীয় বছর কমল।
গত বছর চীনে ৭৯ লাখ ২০ হাজার নতুন শিশুর জন্ম হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছেন ১ কোটি ১৩ লাখ ১০ হাজার মানুষ। এতে করে জনসংখ্যা কমে গেছে ৩৯ লাখ।
জন্মহার কমলেও ২০২৫ সালে দেশটির অর্থনীতির পরিধি ৫ শতাংশ বেড়েছে। এতে করে দেশটি এক্ষেত্রে তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।