1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

প্রেসক্লাব যশোর পরিদর্শনে ইউনেস্কোর কান্ট্রি হেড সুসান ভিজ

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : ইউনেস্কো বাংলাদেশ কান্ট্রি হেড সুসান ভিজ ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোর পরিদর্শন করেছেন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি ক্লাব প্রাঙ্গণে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শনকালে তিনি ক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভার শুরুতে প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভিজকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।

সভায় সাংবাদিকরা যশোরের স্থানীয় সাংবাদিকতার গৌরবোজ্জ্বল ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য সুসান ভিজের সামনে তুলে ধরেন। বিশেষ করে দেশের অন্যতম প্রাচীন এই প্রেসক্লাবের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধে স্থানীয় সাংবাদিকদের বীরত্বপূর্ণ অবদান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি প্রসারে এই প্রতিষ্ঠানের ঐতিহাসিক কর্মকাণ্ড সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করা হয়।

ইউনেস্কোর কান্ট্রি হেড সুসান ভিজ যশোর প্রেসক্লাবের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ বিনির্মাণে এ প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার প্রশংসা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।