1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ফুলতলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা। বাংলাদেশের মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে তিনি স্বীকৃত হয়েছেন। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তার জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের সকল সংকটে তিনি ত্রাণকর্তা হিসেবে বার বার অবতীর্ণ হয়েছেন। দেশকে সংকট থেকে মুক্ত করেছেন। অস্ত্র হাতে নিয়ে নিজে যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে গেছেন। এছাড়াও তিনি বিভিন্ন মিল কলকারখানা প্রতিষ্ঠা করেছেন। জিয়াউর রহমানের সহধর্মীণী মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বৃহৎ রাজনৈতিক দলে পরিনত হয়েছে।

সোমবার বিকালে ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে দামোদর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আনোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা মোল্যা মনিরুল ইসলাম, মিজানুর রহমান ভুঁইয়া, জামাল হোসেন ভুঁইয়া, মোঃ ইব্রাহীম সরদার, মোতাহার হোসেন কিরণ, আনিছুর রহমান পলাশ, শেখ মহিউদ্দিন, কবির জমাদ্দার, শরিফুল ইসলাম মিকু, মোঃ আলমগীর হোসেন মোল্যা, মোঃ ইদ্রিস আলী মোল্যা, পিন্টু জমাদ্দার, আঃ রহিম গাজী, টিটো জমাদ্দার, মোঃ তরিকুল ইসলাম, মোঃ রউফ গাজী, মোঃ মাসুদ রানা, মোঃ ফয়সাল হোসেন, মিতা পারভীন, ইয়াসমিন ভুঁইয়া, মোঃ ইলিয়াস ভুঁইয়া, মোঃ খলিল গাজী, মোঃ ইউনুচ আলী, আকতারুজ্জামান কচি, আশরাফুল আওয়াল, মোঃ মাসুম ভুঁইয়া প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ আঃ মতিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।