1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পরীক্ষার্থীদের নিয়ে মহানগর ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী জ্বালানি সংকট : নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ভোমরা স্থলবন্দরে হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী অসাধু ব্যবসায়ীদের তেল মজুদে পাম্পে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে: জ্বালানিমন্ত্রী এবার বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম। এর আগে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে গতরাতে এই ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, সিংগাইর উপজেলার দশআনি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (৩৫) এবং একই উপজেলার ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বিন ইসলাম (২৩)।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম স্থানীয় গ্রামবাসীর বরাদ দিয়ে জানান, গতরাত ২টার দিকে ইমামনগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরি করতে যায় মজনু ও দ্বিন ইসলাম। এসময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসী এগিয়ে আসে। পরে গ্রামবাসী তাদের ধাওয়া দিয়ে ধরেন। এরপর উত্তেজিত গ্রামবাসী চোরদের গণপিটুনি দেয়। এতে মারাত্মক আহত হয় মজনু ও দ্বিন ইসলাম। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। পরে রাতেই আহত মজনু ও দ্বিন ইসলামকে ঢাকা পাঠানো হয়। আজ ভোর ৬টার দিকে আহত দুইজন মারা যায়।
তিনি আরও জানান, মজনু ও দ্বিন ইসলামের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।