1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মোল্লাহাটে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাড়ফা জামিয়া আরাবিয়া সফওয়ানিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার অসহায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ওই মাদ্রাসার অসহায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।

এ সময় তিনি বলেন, শীত মৌসুমে অসহায় ও এতিম শিক্ষার্থীদের কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। উপজেলা প্রশাসনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কম্বল পেয়ে শিক্ষার্থীরা ও মাদ্রাসা কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।