1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র আয়োজিত ‘গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার’ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট আজ বুধবার নগরির শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের সামনে দুইটি অনুষঙ্গ উপস্থিত হয়েছে। একটি হলো জাতীয় সংসদ নির্বাচন অপরটি গণভোট। জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সকলে পরিচিত কিন্তু গণভোট সম্পর্কে পরিচিত না। কারণ গণভোট সবসময় হয় না। গণভোটে দুইটি অপশন থাকে হ্যাঁ ও না। আপনারা হ্যাঁ অপশন বেছে নিবেন। তিনি বলেন, প্রত্যেক ভোটারের ভোট দেওয়া সাংবিধানিক অধিকার। গত ১৬ বছর দেশ, গণতন্ত্র, জনগণ ও আইনের শাসন কি অবস্থায় ছিলো তা পর্যালোচনা করে ৩৬ পাতার ঐতিহাসিক জুলাই সনদ রচনা করা হয়। জুলাই সনদের একটি সংক্ষিপ্ত রূপ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো পয়েন্ট আকারে উল্লেখ করা আছে। আপনারা হ্যাঁ বা না ভোট দিবেন। দেশের চাবি আপনার হাতে। আপনি ‘না’ অপশনে যান তাহলে কিছুই পাবেন না, আর যদি হ্যাঁ ভোটের অপশনে যান তা হলে সবকিছু পাবেন। দেশকে উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রায় সামনে এগিয়ে নিয়ে যেতে হলে হ্যাঁ ভোটের অপশনে যেতে হবে।

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ শামীম হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মোহম্মদ রাশিদুল ইসলাম খান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও অতিক্তি পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন খুলনা বেতারের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মো: নূরুল ইসলাম।

অনুষ্ঠানটি মধ্যম তরঙ্গ ৫৫৮ কিলোহার্জ ও এফ এম ৮৮.৮ মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার অ্যাপে প্রচারিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।