1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ ক্রিকেটে নতুন কেলেঙ্কারি, বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের নেপথ্যে ভারতীয় গ্যাংস্টার!

চুয়াডাঙ্গায় ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নমুনা প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন।
প্রতীক বরাদ্দ অনুযায়ী চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন শরীফুজ্জামান, দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন মাসুদ পারভেজ রাসেল এবং হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন জহুরুল ইসলাম আজিজী।
অন্যদিকে, চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন মাহমুদ হাসান খান বাবু। তার পক্ষে নমুনা প্রতীক গ্রহণ করেন খালিদ মাহমুদ মিল্টন। একই আসনে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন রুহুল আমীন এবং হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন হাসানুজ্জামান সজীব।
প্রতীক বরাদ্দ শেষে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের উদ্দেশ্যে রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনী প্রচারণায় পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করতে হবে এবং নির্বাচন আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। নির্বাচন কমিশনের সকল নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে জেলার চারটি উপজেলায় মোট ১১ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তারা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।