1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ: জনমনে স্বস্তি খুলনা জেলার ঐতিহ্যের ১৪৪ বছর পূর্তিতে উদযাপিত হলো খুলনা দিবস মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করতে পারলে দেশ সেবার দ্বায়িত্ব দেবে: গোলাম রসুল এমপি মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী হতে চায় প্রকৌশলী মঠবাড়িয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা দশমিনায় খালের ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন টুঙ্গিপাড়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন

নড়াইলের দুই আসনে বিএনপির ৪ বিদ্রোহীসহ মাঠে ১৫ প্রার্থী

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলার দুইটি সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী সরে দাঁড়ানোর পর চূড়ান্তভাবে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও বিএনপির চার বিদ্রোহীসহ মোট ১৫ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নড়াইল-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমান এবং নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সরদার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মাওলানা আব্দুর রহমান ও আব্দুল হান্নান সরদার ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর নড়াইল-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—
বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম,
জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার,
ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল আজিজ,
জাতীয় পার্টির মিলটন মোল্যা
এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির তিন বিদ্রোহী—অধ্যাপক বি এম নাগিব হোসেন, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন ও সুকেশ সাহা আনন্দ।
অন্যদিকে, নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—
বিএনপির ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ,
জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু,
ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম,
জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ,
গণঅধিকার পরিষদের লায়ন নূর ইসলাম,
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শোয়েব আলী,
স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম
এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।