1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নড়াইলের দুই সংসদীয় আসনে ১৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল জেলার দুইটি সংসদীয় আসন—নড়াইল-১ ও নড়াইল-২ এ প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থীকে প্রতীক প্রদান করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুস সালাম তাঁর কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নড়াইল-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ধানের শীষ প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আজিজ পেয়েছেন হাতপাখা, জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা পেয়েছেন লাঙ্গল প্রতীক। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক বি এম নাগিব হোসেন পেয়েছেন কলস, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস. এম. সাজ্জাদ হোসেন পেয়েছেন ফুটবল এবং সুকেশ সাহা আনন্দ পেয়েছেন ঘোড়া প্রতীক।
অন্যদিকে নড়াইল-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ধানের শীষ প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম পেয়েছেন হাতপাখা, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ পেয়েছেন লাঙ্গল প্রতীক। এছাড়া গণঅধিকার পরিষদের (জিওপি) নুর ইসলাম পেয়েছেন ট্রাক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শোয়েব আলী পেয়েছেন ছড়ি প্রতীক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলাম পেয়েছেন কলস এবং ফরিদা ইয়াসমিন পেয়েছেন জাহাজ প্রতীক।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নড়াইলে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।