1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নড়াইলের দুটি আসনে প্রতীক পেলেন ১৫ জন

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন ও নড়াইল-২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টির প্রার্থী এবং স্বতন্ত্রসহ মোট ১৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুস সালাম প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আব্দুল আজিজ (হাতপাখা প্রতীক), জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা (লাঙ্গল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন (কলস প্রতীক), লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস, এম, সাজ্জাদ হোসেন (ফুটবল প্রতীক) এবং সুকেশ সাহা আনন্দ (ঘোড়া প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা প্রতীক), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল প্রতীক), গণঅধিকার পরিষদ (জিওপি) নুর ইসলাম (ট্রাক প্রতীক) বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোট মো.শোয়েব আলী (ছড়ি প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলাম (কলস প্রতীক) ও ফরিদা ইয়াসমিন (জাহাজ প্রতীক) নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।