1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ : জামায়াত আমির

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই বলে মন্তব্য করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে হামলার ঘটনায় আহতদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এসময় রাজধানীর মিরপুরে দলের কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত আমির।
তিনি বলেন, ‘আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই মব যেন এখানেই শেষ হয়।
মানুষ এখন অনেক সচেতন, মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ। সবাই জনগণের কাছে নিজের বক্তব্য, দলের অঙ্গীকার ও নিজের আদর্শ নিয়ে যাবে। জনগণ অতীত-বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার ওপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত নেবে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে জামায়াত সব ধরনের সহযোগিতা করবে।
তবে যারা নাশকতা করবে, তাদের মুখের দিকে না তাকিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
তিনি বলেন, ‘সবাই জনগণের কাছে নিজের মতো অঙ্গীকার ও কার্যক্রম নিয়ে যাবে, জনগণ তাদের অতীত-বর্তমান চিন্তা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চাই। আমি ৩০০ আসনের প্রার্থীদের অনুরোধ করবো- দয়া করে মানুষকে স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে দিন।
এসময় জনগণের ভোটে যেই নির্বাচিত হোক, রাজনৈতিক দলগুলোর সেই ফলাফল মেনে নিয়ে তাদের সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।