1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ ক্রিকেটে নতুন কেলেঙ্কারি, বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের নেপথ্যে ভারতীয় গ্যাংস্টার!

মোংলায় বিদেশি মদ ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি : মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশি মদ, ২ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ও নৌবাহিনী।
বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন। গ্রেফতারকৃত নারীর নাম সাফিয়া বেগম (৫৬)। তিনি ওই এলাকার মো: আব্দুর রহিমের স্ত্রী। সাফিয়া বেগম ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও নৌবাহিনী পৌর শহরের মাদ্রাসা রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে সাফিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১৮ বোতল বিদেশি মদ, ২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত সাফিয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আজ সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। মোংলা উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।