1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরার ৪টি আসনে লড়বেন ১৯ প্রার্থী

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল ইসলাম। তবে জেলার এলডিপির একমাত্র প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ ও এবি পার্টির প্রার্থী জিএম সালাউদ্দীন জামায়াতের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।ফলে জেলার ৪টি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
রিটার্নিং অফিসারের কারযালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-১ আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সুতরাং প্রার্থী হিসেবে বহাল থাকলেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব,জামায়াতের মো: ইজ্জতুল্লাহ,ইসলামি আন্দোলনের শেখ মো: রেজাউল ইসলাম,জাতীয় পার্টির জিয়াউর রহমানসহ ৫ জন।
সাতক্ষীরা-২ আসনে এলডিপি ও এবি পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ আসনে প্রার্থী হলেন বিএনপির আব্দুর রউফ,জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক,জাতীয় পার্টির আশরাফুজ্জামান,বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী,ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম।
সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী,কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এ আসনে তিনি ছাড়াও বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন,জামায়াতের হাফেজ রবিউল বাশার,জাতীয় পার্টির আলিপ হোসেন,ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী ও বিএমজেপির রুবেল হোসেন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের এইচএম গোলাম রেজা মনোনয়ন পত্র প্র্ত্যাহার করেছেন। এ আসনে বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান,জামায়াতের জিএম নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।