1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি দিঘলিয়ায় পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জামায়াত নির্বাচিত হলে, হিন্দু ভাই- বোন ও মায়েরা তাদের ইজ্জত, সম্ভ্রম নিয়ে নিরাপদে থাকবে: অধ্যক্ষ আব্দুল আলীম ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য মন্ত্রী-এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত জনগণের মুখোমুখি করা হবে : জামায়াত আমির উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত নির্বাচনে কালো টাকার প্রভাব অব্যাহত : গোলাম পরওয়ার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আ. লীগ নেতারা

মোরেলগঞ্জে হরিণ প্রতীকের প্রচার-প্রচারণায় তুঙ্গে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘিরে দিন যত ঘনিয়ে আসছে নিজ নিজ দলের প্রার্থীরা প্রত্যান্ত গ্রামঅঞ্চল পাড়া মহল্লায় গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা সভাসমাবেশ সরগরম করে তুলেছে। প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। তারই ধারাবাহিকতায় বাগেরহাটের মোরেলগঞ্জে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন তার হরিণ প্রতীকে ভোট চেয়ে দিনভর গণসংযোগ লিফলেট বিতরণ করেছেন।
বুধবার বিকেলে বাগেরহাট-৪, আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন উপজেলার পুটিখালী ইউনিয়নের শহীদ মার্কেট, দৈবজ্ঞহাটীর আমতলা, হোগলাবুনিয়ার এতিমখানা বাজার, নাগেরহাট, লক্ষনের হাট, চৌকিদার বাজার, ঘোষেরহাট সিমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তার সাথে স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন বলেন, নির্বাচনকে ঘিরে আত্মগোপনে থাকা স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকারের দোষররা মাথা চাড়া দিয়ে উঠেছে। ভোট বানচালের ষড়যন্ত্র করছে। ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ায় শংকিত আশংকা করছে। তিনি অবৈধ অস্ত্র উদ্ধার সহ সাধারণ ভোটাররা যাতে করে নির দ্বিধায় ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠু পরিবেশ ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান। একই সাথে তিনি তার হরিণ প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট