1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

উজিরপুরের সাতলায় ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিনয়ের বাজার মাঠে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত উঠান বৈঠকটি পরিণত হয় জনসভায়, যেখানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়।
৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার মিয়া বলেন, “আজকের এই উঠান বৈঠক প্রমাণ করে দিয়েছে—এবারের নির্বাচনে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোনো ধরনের ব্যাপক প্রচার-প্রচারণা ছাড়াই নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধসহ সব শ্রেণি-পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এর একমাত্র কারণ উজিরপুর–বানারীপাড়া সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা।”
তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় জনগণ।”
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতলা ইউনিয়ন যুবদলের পরীক্ষিত নেতা মোঃ ইয়াসিন ব্যাপারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মোঃ মেছবাহ উদ্দিন আহমেদ (সভাপতি, সাতলা ইউনিয়ন বিএনপি), মোঃ আব্দুল হালিম বিশ্বাস (সাধারণ সম্পাদক), মোঃ আতিকুল ইসলাম নান্নু বালি (সিনিয়র সহ-সভাপতি), বি.এম. ওয়াসিম সান্টু বালি (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ রাহাত খন্দকার (যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল), মোসাঃ শাহিদা আজাদ (সভাপতি, ইউনিয়ন মহিলা দল), আঃ ছাত্তার পাইক (সভাপতি, ৯নং ওয়ার্ড বিএনপি), মোঃ আতিয়ার বিশ্বাস (সভাপতি, ৮নং ওয়ার্ড বিএনপি), মোঃ মাসুদ বিশ্বাস (সদস্য সচিব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল), মোঃ আক্তার হাওলাদার (সভাপতি, স্বেচ্ছাসেবক দল ৯নং ওয়ার্ড), মোঃ এরশাদ সরদার (সাংগঠনিক সম্পাদক), মোঃ ছারোয়ার সরদার (সহ-সভাপতি)সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মস্তফা সরদার, প্রবীণ মণ্ডল, ছাত্রদল নেতা মোঃ আবু সালে মিয়া, মোঃ ফজলুল হক বিশ্বাস, নাছির উদ্দিন মিয়া, গোবিন্দ মণ্ডল, হরোশিত মণ্ডল তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।