1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি দিঘলিয়ায় পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জামায়াত নির্বাচিত হলে, হিন্দু ভাই- বোন ও মায়েরা তাদের ইজ্জত, সম্ভ্রম নিয়ে নিরাপদে থাকবে: অধ্যক্ষ আব্দুল আলীম ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য মন্ত্রী-এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত জনগণের মুখোমুখি করা হবে : জামায়াত আমির উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত নির্বাচনে কালো টাকার প্রভাব অব্যাহত : গোলাম পরওয়ার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আ. লীগ নেতারা

মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আয়োজনে বুধবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম ছিনু, সাবেক সাংগঠনিক কমান্ডার ফকির দীন মোহাম্মদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।
প্রধান অতিথির বক্তব্যে কপিল কৃষ্ণ মন্ডল বলেন,
“বিএনপি স্বাধীনতার চেতনার ধারক ও বাহক। মুক্তিযোদ্ধাদের সম্মান ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই।”
সভাপতির বক্তব্যে শেখ হাফিজুর রহমান বলেন,
“মুক্তিযোদ্ধাদের অবদানকে সম্মান জানিয়ে বিএনপি সবসময় পাশে আছে। এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”
সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ বলেন,
“এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মুক্তিযোদ্ধাদের সমর্থন বিএনপির শক্তি আরও বাড়িয়ে দেবে।”
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস বলেন,
“আমরা মুক্তিযুদ্ধ করেছি স্বাধীন দেশের জন্য। স্বাধীনতার চেতনাবিরোধী শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়াই আমাদের দায়িত্ব।”
সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম ছিনু বলেন,
“যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা কখনো মুক্তিযোদ্ধাদের বন্ধু হতে পারে না। তাই ধানের শীষে ভোট দেওয়াই সঠিক সিদ্ধান্ত।”
সাবেক সাংগঠনিক কমান্ডার ফকির দীন মোহাম্মদ বলেন,
“মোল্লাহাটের মুক্তিযোদ্ধা পরিবারগুলো স্বাধীনতার পক্ষের শক্তির সাথেই থাকবে। আমরা সবাই বিএনপির বিজয় চাই।”
সভায় বক্তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান এবং মুক্তিযোদ্ধা পরিবারসহ সর্বস্তরের জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট