1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোচিত খুলনা-১: ১২ প্রার্থীর ৮ জনই সনাতনী, টার্গেট আওয়ামী লীগের ভোট ন্যায়ভিত্তিক রাজনীতিই মুক্তির পথ: মাওঃ আবুল কালাম আজাদ মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় জনতার ঢল, জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭৫ নেতাকর্মী উজিরপুর উপজেলা যুবদলের পথসভা ও লিফলেট বিতরণ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দিন: মুফতী আমানুল্লাহ বিএনপি জনগনের দল, এ দল সবসময় জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে : মঞ্জু আগামী দিনে মাদক কারবারি-চাঁদাবাজদের জায়গা হবে না: অনিন্দ্য ইসলাম ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু গাংনীতে পিস্তল ও গুলি উদ্ধার

উজিরপুর উপজেলা যুবদলের পথসভা ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উজিরপুর উপজেলায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
উজিরপুর উপজেলা যুবদল এবং সাতলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার সাতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে একাধিক পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
পথসভায় প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ শামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির মল্লিক, সাংগঠনিক সম্পাদক রিয়াজ হাওলাদার, এডভোকেট মোঃ ফজলুল হক বিশ্বাস (সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল ও এপিপি, জজকোর্ট বরিশাল), সাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হাওলাদার, সাতলা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ জব্বার হাওলাদার, সাধারণ সম্পাদক আঃ রহিম বিশ্বাস, মদিনা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ আমিন, সেলিম বালী কাওছার হাওলাদার, খোকন বালী সহ স্থানীয় বিএনপি ও যুবদলের একাধিক নেতাকর্মী।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন যুবদল নেতা মোঃ ইয়াসিন ব্যাপারী, মোঃ সুমন, মোঃ লিটন,  আশিকুল ইসলাম মধু, নাইম হাওলাদার, মাসুদ বালী, এরশাদ বিশ্বাস, আক্তার বিশ্বাস, রফিক হাওলাদার সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পথসভা শেষে নেতৃবৃন্দ সাতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
 এদিকে সাতলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হাওলাদার ও মদিনা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ আমিন সহ দলীয় নেতা কর্মীদের নিয়ে ১-২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গনোসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট