1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীর দাবি ‌ত্রাণ নয়; স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ চাই আলোচিত খুলনা-১: ১২ প্রার্থীর ৮ জনই সনাতনী, টার্গেট আওয়ামী লীগের ভোট ন্যায়ভিত্তিক রাজনীতিই মুক্তির পথ: মাওঃ আবুল কালাম আজাদ মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় জনতার ঢল, জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭৫ নেতাকর্মী উজিরপুর উপজেলা যুবদলের পথসভা ও লিফলেট বিতরণ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দিন: মুফতী আমানুল্লাহ বিএনপি জনগনের দল, এ দল সবসময় জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে : মঞ্জু আগামী দিনে মাদক কারবারি-চাঁদাবাজদের জায়গা হবে না: অনিন্দ্য ইসলাম ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

নড়াইল-১ আসনে গুজবের তীব্র নিন্দা করলেন স্বতন্ত্র প্রার্থী নাগিব

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া: নড়াইল-১ (৯৩) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক (অবঃ) বি এম নাগিব হোসেন অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে স্বশরীরে গণসংযোগে অংশ নিতে না পারায় এলাকায় নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। এসব গুজব জনমনে বিভ্রান্তি ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এ প্রেক্ষিতে শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে সকল গুজবের তীব্র নিন্দা জানিয়েছেন অধ্যাপক (অবঃ) বি এম নাগিব হোসেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
লাইভ বক্তব্যে তিনি তার সকল নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, “আপনারা কোনো গুজবে কান দেবেন না। সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের ঊর্ধ্বে থেকে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কলস প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে এর উপযুক্ত জবাব দিন।”
তিনি আরও বলেন, “কোনো ভয়ভীতি আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি সকল অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি এবং আমরণ থাকব—ইনশাআল্লাহ। আমি কখনো পিছু হটার মানুষ নই।”
নিজের দীর্ঘ শিক্ষকতা জীবনের কথা স্মরণ করে অধ্যাপক নাগিব বলেন, “আমি সারাজীবন শিক্ষকতা করেছি। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না।”
তার এই বক্তব্যের পর নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট