1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোচিত খুলনা-১: ১২ প্রার্থীর ৮ জনই সনাতনী, টার্গেট আওয়ামী লীগের ভোট ন্যায়ভিত্তিক রাজনীতিই মুক্তির পথ: মাওঃ আবুল কালাম আজাদ মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় জনতার ঢল, জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭৫ নেতাকর্মী উজিরপুর উপজেলা যুবদলের পথসভা ও লিফলেট বিতরণ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দিন: মুফতী আমানুল্লাহ বিএনপি জনগনের দল, এ দল সবসময় জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে : মঞ্জু আগামী দিনে মাদক কারবারি-চাঁদাবাজদের জায়গা হবে না: অনিন্দ্য ইসলাম ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু গাংনীতে পিস্তল ও গুলি উদ্ধার

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় জনতার ঢল, জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭৫ নেতাকর্মী

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাকে ঘিরে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
উপজেলা সদরস্থ আব্দুল আজিজ মেমোরিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, “অধ্যক্ষ আব্দুল আলীম যদি কোনো অন্যায় করেন, তার প্রতিহত আমি করব—ইনশাআল্লাহ।”
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জনাব অধ্যক্ষ আব্দুল আলীম তার বক্তব্যে বলেন, “মোরেলগঞ্জ–শরণখোলার প্রতিটি মানুষকে নিরাপদ ও শান্তিতে রাখার চেষ্টা করব। নারী-পুরুষ সবাইকে সঙ্গে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধিশালী সমাজ গড়ে তুলতে চাই।”
জনসভায় বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম। তিনি তার বক্তব্যে অতীত সরকারের সমালোচনা করে বলেন, “একটি দল বিগত দিনে ব্যাংক লুট করেছে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। তারা আমাদের নির্বাচনী ক্যাম্পেইনে মা-বোনদের ওপর হামলা চালিয়েছে। মোরেলগঞ্জ–শরণখোলায় যদি আমাদের মা-বোনদের ওপর কাপুরুষোচিত হামলা হয়, আমরা এর সমুচিত জবাব দেব।”
মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে জনসভায় আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভায় জামায়াত সমর্থিত বিপুল সংখ্যক নারী কর্মীর উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়। এছাড়া জনসভায় দুইটি ইউনিয়ন থেকে বিএনপির ৭৫ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীর সঙ্গে যোগদান করেছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
জনসভা শেষে নেতাকর্মীরা মিছিল সহকারে মোরেলগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট