1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীর দাবি ‌ত্রাণ নয়; স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ চাই আলোচিত খুলনা-১: ১২ প্রার্থীর ৮ জনই সনাতনী, টার্গেট আওয়ামী লীগের ভোট ন্যায়ভিত্তিক রাজনীতিই মুক্তির পথ: মাওঃ আবুল কালাম আজাদ মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় জনতার ঢল, জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭৫ নেতাকর্মী উজিরপুর উপজেলা যুবদলের পথসভা ও লিফলেট বিতরণ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দিন: মুফতী আমানুল্লাহ বিএনপি জনগনের দল, এ দল সবসময় জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে : মঞ্জু আগামী দিনে মাদক কারবারি-চাঁদাবাজদের জায়গা হবে না: অনিন্দ্য ইসলাম ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্রের ভাণ্ডার উন্মোচিত

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
জামাল উদ্দীন, শ্যামনগর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ছয় দিন আগে সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে উন্মোচিত হলো আধুনিক অস্ত্রের ভাণ্ডার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কৈখালী বিওপির নায়েক সুবেদার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে টহল দল ভারত সীমান্তবর্তী গোলাখালী এলাকায় একটি চিংড়ি ঘেরে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল অস্ত্র উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১২টি ইয়ারগান, ১৫ বক্স গুলি, ৭টি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ। আনুমানিক মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা পালিয়ে যায় সুন্দরবনের গভীরে।
রিভাইরাইন বর্ডারগার্ড কোম্পানী নীলডুমুরের অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ (এন), বিএন জানান – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এসব অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সীমান্তে টহল আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র আইনগত প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরাকারবারীদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।
দেশবাসী এ ঘটনায় চরম শঙ্কিত হলেও বিজিবির সাহসী পদক্ষেপে সীমান্তে নিরাপত্তা জোরদার হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট