1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে ৪ দোকান ভস্মিভূত

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৪ টি দোকান ভূষ্মীভূত হয়ে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত নাজিমগঞ্জ বাজারে শনিবার(৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে কাপড় পট্টিতে আগুনের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান এ ঘটনায় ১টি টেইলার্স ২টি গার্মেন্টস এবং ১ টি মুদি দোকানের মালামাল সহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলো আহসানিয়া গার্মেন্টসের মীর হাফিজুর রহমান ,শতরূপা টেইলার্সের রবিউল ইসলাম, অপরূপা গার্মেন্টসের মনিরুল ইসলাম এবং মুদি দোকান তাহের স্টোরের আবু তাহের। শনিবার রাতে দোকান মালিকরা দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যায়। রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে বাজারের নৈশ প্রহরী মোস্তাফিজুর রহমান খোকা এবং পোল্ট্রি ব্যবসায়ী আব্দুস সেলিম হঠাৎ করে দেখতে পায় শতরূপা টেলার্সের দোকানের ভিতর থেকে ধোয়া বের হতে । মুহূর্তের মধ্যে ওই দোকানের মধ্যে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে পাশে পাউখালীতে অবস্থিত ফায়ার সার্ভিস ইউনিটকে ফোন করেন। এ সময় ঔ প্রত্যক্ষদর্শীদের ডাক চিৎকারে মুহূর্তের মধ্যে লোকজন খবর পেয়ে দোকান মালিকরা দ্রুত ছুটে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুনের ভয়াবহ লেলিয়ান শিখায় মুহূর্তের মধ্যে শতরূপা টেলার্সে অপরূপা গার্মেন্টস ,আহসানিয়া গার্মেন্টস এবং মুদি দোকান তাহেরের স্টোরের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ভাই হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো বাজার। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা আগুনে পুড়ে ৪ টি দোকানের ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। বেলা ১২ টার দিকে বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের সান্তনা দেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট