
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া : নড়াইল-১ (৯৩) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে একাত্মতা ঘোষণা করেছেন কালিয়া উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি সরদার আনোয়ার হোসেন, কালিয়া পৌর শাখা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফসহ তাদের সঙ্গে থাকা রাজনৈতিক ব্যক্তিবর্গ।
রোববার (৮ ফেব্রুয়ারি ’২৬) কালিয়ায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় মতপার্থক্য ও অতীতের ভুল বোঝাবুঝি ভুলে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Like this:
Like Loading...
Related