1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

খুলনা-২ আসনে মঞ্জুর পক্ষে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের স্মার্ট প্রচারণা

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছেন। নির্বাচনের আচরণ বিধি মেনে এবং সুষ্ঠু প্রক্রিয়ার আওতায় সুসজ্জিত পিকআপ ভ্যানে বর্ণিল প্রচারণা চালাচ্ছেন সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত টিম।

সড়কের পাশে সারিবদ্ধভাবে সাজানো পিকআপ ভ্যানগুলোতে প্রার্থীর ছবি, ধানের শীষ প্রতীক এবং নির্বাচনী বার্তা চোখে পড়ার মতো পরিবেশ সৃষ্টি করছে। প্রচারণার সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তায় সাধারণ মানুষের কৌতূহল এবং উৎসাহ লক্ষ্য করা যায়।

প্রচারণায় অংশগ্রহণকারীরা জানান, আধুনিক ও স্মার্ট এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে বিএনপির বার্তা সহজে পৌঁছে দেওয়া হচ্ছে। তারা আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে যে খুলনা-২ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন শক্তিশালী হচ্ছে।

এদিকে পথচারী এবং ভোটাররা এই ব্যতিক্রমী প্রচারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং নির্বাচনী মাঠে নতুন প্রাণ ও রঙ যোগ করেছে বলে মন্তব্য করছেন। এই প্রচারণা প্রার্থীর উপস্থিতি ও জনসংযোগের একটি শক্তিশালী বার্তা হিসেবে ধরা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট