1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নগরীতে বালু ব্যবসায়ী গুলিবিদ্ধ

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :  নগরীর খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা বক্ষব্যাধী হাসপাতাল সংলগ্ন সড়কে আলম নবী (৪০) নামে একজনকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে মারাত্মক জখম করেছে। রোববার ভোর রাত এক টার দিকে এ ঘটনা ঘটেছে। ভিকটিম ওই এলাকার বাসিন্দা, তিনি বালুর ব্যবসা করেন।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ ব্যক্তিকে আশ-পাশের লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, জখম হওয়া আলম নবীর কানের পাশে, পিঠে ও ঘাড়ে ক্ষত চিহ্ন ছিল। ঘটনাস্থল হতে পিস্তলের দুইটি গুলির খোসা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তাৎক্ষনিকভাবে হামলার কারণ এবং হামলাকারীদের সম্পর্কে জানা যায়নি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট