1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বেনাপোল ভারতীয় ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরের শার্শা উপজেলাধীন বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ট্যাপেন্ডালসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৮ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, শনিবার দুপুরে বেনাপোল আইসিপির আমদানি-রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সদস্যরা ট্রাকটির ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬০০ পিস ট্যাপেন্ডাল উদ্ধার করেন।
এ সময় মো. আনার গাজী (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার মনিগ্রাম সুখপুকুর গ্রামের হাজরা গাজীর ছেলে।
সূত্র আরো জানায়, উদ্ধার অবৈধ ভারতীয় ট্যাপেন্ডালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ ছিদ্দিকী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপির আমদানি-রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাকের ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬০০ পিস ট্যাপেন্ডাল উদ্ধার করা হয় এবং একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট