1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

দিঘলিয়া ইয়াবা গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার( ১০ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা পনে ৭ টার সময় থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত দিঘলিয়া উপজেলা সদরের দক্ষিণ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মোঃ সুমন হোসেন মোড়ল (৩০), মোঃ ইমরান শেখ (৩৩) মোঃ রাজিবুল ইসলাম (২৯)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ৪০ পিস, গাঁজা ৩৫০ গ্রাম, ৪টি মোবাইল ফোন, ২৩টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড ও নগদ ৩,২০০ টাকা জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রধান আসামিকে ১ বছর সশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে ৩০ দিন সশ্রম কারাদণ্ডসহ জরিমানা প্রদান করা হয়। স্থানীয়রা জানান, নৌবাহিনীর এমন নিয়মিত অভিযানে এলাকায় মাদক কারবার অনেকাংশে নিয়ন্ত্রণে আসছে। নৌবাহিনী কমান্ডার জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট