1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

বাগেরহাটে মাহেন্দ্র ও ট্রাকের সংঘর্ষে ২ যুবক নিহত

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটে যাত্রীবাহী মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠির চালতেতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাহেন্দ্র উদ্ধার ও পন্যবাহি ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
নিহতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার গোয়ালেরমেঠ গ্রামের জামির খানের ছেলে কাদের খান (২৭), একই উপজেলার দোয়ারিজারা গ্রামের রতন মোল্লার ছেলে লাবলু মোল্লা (৩০)। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠির চালতেতলা এলাকায় মোংলা থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকের সাথে বিপরীত দিক আসা যাত্রীবাহী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হয় আরও তিনজন। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসনপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট