1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

যশোরে ৫ বস্তা ও ৫ কার্টুন আতশবাজি জব্দ

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর শহরের বড় বাজারের হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ আতশবাজির ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে সিহাব মোল্লা নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে তার গুদাম থেকে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সিহাব মোল্লা হাটচান্নী মার্কেটের নিচতলায় “সিহাব বস্ত্রালয়” নামে শাড়ি-কাপড়ের দোকান পরিচালনা করলেও মার্কেটের দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া দুইটি কক্ষে গোপনে বিস্ফোরকজাতীয় আতশবাজি মজুদ করে রাখতেন। অভিযান চালিয়ে ওই গুদাম থেকে ৫ বস্তা ও ৫ কার্টুন চকলেট বোমা,তারাবাজি, পটকাবাজিসহ বিভিন্ন ধরনের আতশবাজি জব্দ করা হয়। এ সময় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সিহাব আগে চায়ের দোকান ও ভাজাপোড়ার দোকান চালাতেন। পরে শাড়ির ব্যবসা শুরু করলেও আড়ালে অবৈধ আতশবাজির কারবার চালিয়ে আসছিলেন।
ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। গুদামের মালিক সিহাবকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলা হলেও তিনি ফোন বন্ধ করে দেন। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত আতশবাজি জব্দ করা হয়েছে এবং পলাতক সিহাব মোল্লাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।