1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের হত্যাবার্ষিকীতে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে আজ বুধবার ক্লাবের পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা যৌথভাবে পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু।
স্মরণ সভায় বক্তারা বলেন, শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। তিনি অন্যায়ের কাছে কোনো দিন মাথানত করেননি। বক্তারা নির্ভিক এই সাংবাদিকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করার দাবি জানান এবং নগরীর বৈকালী মোড় থেকে রায়ের মহল কলেজ পর্যন্ত সড়কটি ‘শহিদ সাংবাদিক বেলাল উদ্দিন সড়ক’ নামকরণের দাবি জানান। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর বিজয়ী সরকারের কাছে শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের হত্যা মামলার পুন:তদন্ত দাবি করে অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি করেন।
স্মরণ সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, ক্লাব সদস্য মো. এরশাদ আলী, এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, এস এস আতিয়ার রহমান, ক্লাব সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, ক্লাব সদস্য মো. জাহিদুল ইসলাম, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, কে এম জিয়াউস সাদাত, খলিলুর রহমান সুমন, মাহবুবুর রহমান মুন্না ও মুহাম্মদ নূরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), এস এম নূর হাসান জনি, সোহেল মাহমুদ, শেখ কামরুল আহসান, বাপ্পী খান, দেবব্রত রায়, সামছুজ্জামান শাহীন, সোহরাব হোসেন, আলমগীর হান্নান, মোঃ বেল্লাল হোসেন সজল, বশির হোসেন, এম এ জলিল, রিংটন মন্ডল, নাজমুল হক পাপ্পু, অস্থায়ী সদস্য এস এম বাহাউদ্দিন, মো. রায়হান মোল্লা, মো. সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত ও মৃত্যুবরণকারী অন্যান্য সাংবাদিকদেরও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ইমাম মাওলানা মো. ইউসুফ হাবিব।

উল্লেখ্য, গত ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দীন
আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি শাহাদাৎ বরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।