1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সাতক্ষীরার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট পেপার

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলাসহ জেলার সাতটি উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জামাদি ও ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করছেন দায়িত্বরত কর্মকর্তারা।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত জানান, দূরবর্তী কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সরঞ্জাম পাঠানো হচ্ছে। প্রতিটি প্রিজাইডিং অফিসারকে ৪ জন সশস্ত্র পুলিশ ও আনসার সদস্যসহ মোট ১৫ জন নিরাপত্তা সদস্যের স্কোয়াডে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীও মাঠে টহল ও মহড়া পরিচালনা করছে।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মিজ আফরোজা আক্ত জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছে এবং প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে মোট ৬০৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার সংশ্লিষ্ট সকল উপজেলায় নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট