1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় সমন্বয় কমিটির সভা বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী আবারও যেকোনো মুহূর্তে শুরু হবে যুদ্ধ: ইরান শিশুকে অপহরণ করে হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছরের কারাদণ্ড ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম হিসেবে এফবিসিসিআইকে শক্তিশালী করার উদ্যোগ : বাণিজ্যমন্ত্রী নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা দশমিনায় আঙ্গুর চাষে কৃষি উদ্যোক্তা আকরামের নতুন চমক বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা

নড়াইলে ৪ হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো, আটক ৭

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নড়াইলের সদরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ চারজন হত্যার ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবার মামলা করেনি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ।
আটকের বিষয়টি নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া সময় সংবাদকে নিশ্চিত করেছেন।
আটকরা হলেন: সদর উপজেলার সিংগা গ্রামের মুক্তার হোসেন মোল্যার ছেলে ইউপি সদস্য মুশফিকুর রহমান ওরফে মোফাজ্জেল (৫৫), তারপুর গ্রামের মৃত রুফল মোল্যা ওরফ মান্দারের ছেলে সদর মোল্য (৩৬), তৈয়ব শিকদারের ছেলে সূর্য শিকদার লাজুক(৩২), সবুর মোল্যার ছেলে জসিম মোল্যা (৩৬), একই গ্রামের আমিন শিকদারের ছেলে রনি শিকদার(২৯), বড়কুলা গ্রামের মৃত লালন ফকিরের ছেলে হালিম ফকির (৬০) এবং কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের তোজাম মোল্যার ছেলে তুফান মোল্যা (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খয়েরুজ্জামান মোল্যা খয়ের ও খলিল শেখদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলো। এই নিয়ে একাধিকবার পাল্টাপাল্টি হামলা হয়। এরই জেরে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সেহরির পর খয়ের চেয়ারম্যানের লোকজন বড়কুলা এলাকায় খলিল শেখ সমর্থকদের ওপর হামলা চালায়। গুলি চালিয়ে সৃষ্টি করা হয় আতঙ্ক। এ সময় খলিল শেখ, ছেলে তাহাজ্জুদ শেখ ও তার চাচাতো ভাই ফেরদৌস শেখকে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করা হয়।
এ ঘটনায় আহত হন আরও ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চেয়ারম্যান সমর্থিত অহিদুর ফকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ময়নাতদন্ত শেষে নিহত খলিল শেখ, ছেলে তাহাজ্জুদ শেখ ও তার চাচাতো ভাই ফেরদৌস শেখের মরদেহ সিংগাশোলপুর বিদ্যালয় মাঠে জানাজা শেষে কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। একই দিন বিকেলে খয়ের চেয়ারম্যান গ্রুপের অহিদুরের মরদেহ তারাপুরে দাফন করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যান গ্রুপের ইউপি সদস্য মুশফিকুর রহমান ওরফে মোফাজ্জেলসহ সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লাজুক, রনি, সদর, জসিম, হালিম, তুফানসহ মোট ৬ জনকে আটক করা হয়। মঙ্গলবার রাতে ইউপি সদস্য মোফাজ্জেলকে সিংগা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। পরে ১৫৪ ধারায় তাদের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে গ্রেফতার দেখানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।