1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

আলফাডাঙ্গায় সেফটি ট্যাংকি নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সেফটি ট্যাংকি নির্মাণ কাজে বাধা ও বিএনপি নেতা পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা ইসহাক মল্লিকের ছেলে কুয়েত প্রবাসী খসরু মল্লিক ২০২৫ সালে নিজ বাড়িতে একটি দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু করেন। এ সময় একই গ্রামের মৃত শাহজাহান মল্লিকের জামাতা হাসিব হোসেন রুহিন মোল্যা ও আরিফ হোসেন প্রিন্স নির্মাণ কাজে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। পরে জমি পরিমাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।
সম্প্রতি ইসহাক মল্লিক নিজ জমিতে একটি সেফটি ট্যাংকি নির্মাণের উদ্যোগ নিলে পুনরায় ওই দুই ব্যক্তি কাজে বাধা দেন বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। তাদের দাবি, অভিযুক্তরা নিজেদের বিএনপি নেতা পরিচয় দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়া, প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, রুহিন মোল্যা পূর্বে তাঁতীলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বর্তমানে নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন এবং পুলিশি হয়রানির ভয় দেখিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাসিব হোসেন রুহিন মোল্যার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি চাঁদা দাবি ও নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগটি অস্বীকার করেন। তিনি বলেন, কয়েক দিন আগে বিকেলে ইসহাক মল্লিক ও তার ছোট ভাই বেলায়েত মল্লিক আমার ভাটিয়াপাড়া দোকানে এসে উল্টো আমাকে হুমকি দিয়ে গেছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।