1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে অসহায় পরিবার কে দখলীয় জমি থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
এফ, এম বদিউজ্জামান,পাইকগাছা : পাইকগাছার প্রত্যন্ত এলাকার অসহায় এক নারী ও তার পরিবার কে প্রতিপক্ষরা দখলীয় জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী কনিকা মন্ডল ও তার পরিবার। উচ্ছেদ চেষ্টার অংশ হিসেবে প্রতিপক্ষরা থানায় অভিযোগ দিয়ে হয়রানি করছে বলে ও অভিযোগ করেন গৃহবধূ কনিকা।  নালিশি ডিসিআর প্রাপ্ত জমি নিয়ে বিরোধীয় বিষয় শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে উভয়কেই দিকনির্দেশনা দিয়েছেন থানা পুলিশ।
জানাগেছে, দেলুটি ইউনিয়নের রাধানগর গ্রামের মৃনাল মন্ডলের স্ত্রী কনিকা মন্ডল ( ৩৫) ভিপি- কেস নং-৫২/ ৮২-৮৩ হানিমুনকিয়া মৌজার ১৯ খতিয়ানের ৭১২ দাগের ২ বিঘা জমি ডিসিআর (ইজারা) নিয়ে বসতঘর বাড়ি নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,  বাংলা ১৩৮৯ হতে ১৪৩২সন পর্যন্ত এক কালীন ২০হাজার ৬৫৮ টাকা সরকারি রাজস্ব  নিয়ে দিনমজুর গৃহবধূ কনিকা মন্ডল কে চলতি মাসের ২৩ ফেব্রুয়ারি ডিসিআর প্রদান করেন।
 এ দিকে একই দাগ খতিয়ানের জমি ডিসিআর মুলে নিজের দাবি করে  স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল গৃহবধূ কনিকা মন্ডলের বিরুদ্ধে থানায় জমি দখলের অভিযোগ করেছেন। গৃহবধু কনিকা মন্ডল বলেন আমি  কারোর জায়গা দখল করিনাই। সরকারি রাজস্ব দিয়ে ৬৬ শতক জমি ডিসিআর প্রাপ্ত হলেও ভোগদখল করছি দেড় বিঘার ও কম জমি।
তিনি পাল্টা অভিযোগ করেন স্কুল শিক্ষক বিকাশ মন্ডল পুর্ব থেকে ঘেরাবেড়া ও বাড়ি করে তার জায়গায় বসবাস করছেন। অথচ শিক্ষক সহ কতিপয় প্রতিপক্ষরা আমাকে এবং আমার পরিবার কে নালিশি জমি থেকে উচ্ছেদ করতে অভিযোগ দিয়ে হয়রানি করা সহ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একারণে সবসময় পরিবার পরিজন নিয়ে আতঙ্কে থাকতে হয়।
এ বিষয়ে থানার এসআই মনিরুল ইসলাম বলেন,বিরোধীয় বিষয়টি সমাধানের জন্য দু’পক্ষই পৃথকভাবে থানায় এসে তাদের ডিসিআরের কাগজ প্রদান করেছে। প্রাথমিকভাবে তাদের কে স্থানীয় ভাবে শান্তিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে সরেজমিন গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।